কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল নলহাটির অগ্নিদগ্ধ গৃহবধুর, এমনটাই আজ দুপুর দুটো নাগাদ জানা গেছে নলহাটিতে তার পরিবার সূত্রে, পরিবার সূত্রে জানা গেছে গত ৫ ই জানুয়ারি সন্ধ্যায় নলহাটি পৌরসভার ১৩নম্বর ওয়ার্ড পাহাড়ের বাসিন্দা রূপালী লেটকে তার স্বামী দীপঙ্কর লেট শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। যার ফলে সম্পূর্ণরূপে অগ্নিগ্ধ হয় ওই গৃহবধূর, আজ সকাল ৯:৩০ নাগাদ মৃত্যু ঘটে ওই অগ্নিদগন্ত গৃহবধূ রুপালি লেটের।