রানাঘাট ১: বেলডাঙ্গায় অশান্তির ঘটনার জের,রেল চলাচল ব্যাহত, বাদকুল্লা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন,হয়রানির শিকার মানুষজন
বেলডাঙ্গায় অশান্তির ঘটনার জের,রেল চলাচল ব্যাহত, দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন,হয়রানির শিকার মানুষজন। সূত্রের খবর, শুক্রবারের পর শনিবারও অশান্তির পরিবেশ সৃষ্টি হয় বেলডাঙ্গায়, অভিযোগ আন্দোলনকারীরা রেল ও সড়ক দুটি পথই অবরোধ করে। ফলে শিয়ালদহ লালগোলা শাখায় বন্ধ হয়ে যায়। আর এর জেরে শনিবার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। আর এর জেরে ব্যাপক হয়রানির শিকার হন সাধারণ মানুষজন। শনিবারবাদকুল্লা রেল স্টেশনে এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।