বুধবার সন্ধ্যায় বর্ধমান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস ছাড়ার সময় মন্তেশ্বরের দীর্ঘ নগর নিবাসী জাহাঙ্গীর মন্ডলের সাথে বিট্টু সিং এর গাড়ির স্টাফের বচসা থেকে হাতাহাতি হয়। আহত হয়ে এদিন রাত আনুমানিক ৯ টা নাগাদ মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসা করায় জাহাঙ্গীর মন্ডল। পরিবার সূত্রে জানা যায় বিট্টু সিং এর গাড়ির স্টাফের সুমন ওরফে বাপির নামে মন্তেশ্বর থানায় অভিযোগ করবে।