পুঞ্চা: কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
Puncha, Purulia | Apr 24, 2026 গোপন সূত্রে খবর পেয়ে বিধানসভা এলাকার কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর।শুক্রবার রাত্রি ১০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার ঝটগড়া,রঘুডি,কেন্দা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়,বলে জানা যায় আবগারি দপ্তর সূত্রে।