রামপুরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে SIR ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে রামপুরহাট ১ নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে এই বিক্ষোভে অংশ নেন যুব তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। অবিলম্বে এই পরিস্থিতির অবসান ও বিষয়টি স্বচ্ছ করার দাবিতে তারা বিক্ষোভ দেখান।