ইসলামপুর: রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি, দুই সন্তানের সামনে গৃহবধূর গলায় ছুরি—নগদ টাকা ও সোনার গয়না লুট
রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি, দুই সন্তানের সামনে গৃহবধূর গলায় ছুরি—নগদ টাকা ও সোনার গয়না লুট উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ খোচাবাড়ি চিল্লাখানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, ২১ এপ্রিল রাত আনুমানিক ২টা নাগাদ তিনজন দুষ্কৃতি একটি বাড়ির জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন এক গৃহবধূ ও তাঁর দুই ছোট সন্তান। অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতিরা গৃহবধূ ও তাঁর সন্তানদের গলায় ছুরি ঠেকিয়