মানবাজার ২: কুমারীর সৃজন ডুংরী থেকে উদ্ধার হলো এক ব্যাক্তির পঁচা গলা মৃতদেহ
বোরো থানা এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যাক্তির পঁচাগলা মৃতদেহ।শনিবার বেলা ১২ টা নাগাদ বোরো থানার পুলিশ সূত্রে জানা যায় কুমারী অঞ্চলের কুমারী সৃজন ডুংরীর জল ট্যাঙ্কির পেছনের পাহাড়ের দিকে একটি গাছে স্থানীয় লোকজনেরা এক অপরিচিত ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায়।পরবর্তীকালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে।জানা যায় মৃত ওই ব্যাক্তির নাম সুনীল সরেন,তিনি চলকা গ্রামের বাসিন্দা।দেহটি পুলিশ ময়নাতদন্তে পাঠাবে বলে জানা গেছে।