বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। শুক্রবার ধৃত স্বামীকে আদালতে পেশ করে পুলিশ। ধৃত স্বামীর নাম মিঠুন বর্মন ২৭, বাড়ি হেমতাবাদ ব্লকের ভানোইল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানায় লিপি রায় অভিযুক্তর স্ত্রী লিখিত অভিযোগ করে। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।