বরাবাজার: দাবদাহের অবসান, কালবৈশাখীর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস বরাবাজারে
বেশ কয়েক সপ্তাহের প্রচন্ড দাবদাহের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো পুরুলিয়া জেলার বরাবাজার সহ বিস্তীর্ণ এলাকায়। বুধবার বিকেল চারটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপটে মুহূর্তে লণ্ডভণ্ড করল গাছপালা। একসঙ্গে বৃষ্টির ধারায় ভিজলো জঙ্গলমহলের রুক্ষ মাটি।