বাঘমুণ্ডী: বিজেপির ধন্যবাদ জ্ঞাপন যাত্রা অনুষ্ঠিত হলো বাঘমুন্ডি বিধানসভার ঝালদাতে
বিজেপি ধন্যবাদ জ্ঞাপন যাত্রা অনুষ্ঠিত হলো ঝালদাতে। শুক্রবার বিকাল ছয়টা নাগাদ বাঘমুন্ডি বিধানসভার ঝালদা শহরে বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা অনুষ্ঠিত হলো। যেখানে কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থকরা এই যাত্রাতে যোগ দেয়। উল্লেখ্য ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়ার পাশাপাশি বাঘমুন্ডি বিধানসভার আসনটিতে বিজেপির নবনির্বাচিত বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রহিদাস মাহাতো। মূলত এই ফলাফলে আনন্দিত হয়ে এদিন ধন্যবাদ জ্ঞাপন যাত্রা করেন বিজেপি।