পুঞ্চা: পুঞ্চা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় মৃত শিশুর পরিবারের কাছে পৌঁছালেন বিধায়ক
Puncha, Purulia | May 20, 2026 পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাত বছরের শিশু মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার গাফিলতিকে দায়ী করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলেন মানবাজারের বিজেপি বিধায়িকা ময়না মুর্মু।বুধবার আনুমানিক বিকেল ৩ টা নাগাদ পুঞ্চা থানার বাগদা অঞ্চলের হাতিহার গ্রামে পৌঁছান বিধায়ক ময়না মূর্মু।গত শনিবার পুঞ্চা হাসপাতালে একটি শিশুটিকে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।কিন্তু চিকিৎসার গাফিলতির জেরে শিশুটির মৃত্যু হয়।