কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মালদার হবিবপুর ব্লক-এ বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস-এর আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।বুলবুলচন্ডী এলাকায় সিডিপিও দপ্তরে মিছিল করে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। এদিন অনারিয়াম বৃদ্ধির ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানান তাঁরা। পাশাপাশি কর্মীদের মৃত্যুকালীন পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদানের ঘোষণাকেও স্বাগত জানানো হয়। কর্মসূচির নেতৃত্ব দেন জেলা সভানেত্রী লক্ষ্মীমণি সাহা নাগ।