ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন: বাদ পড়েছে ৫২ হাজারের বেশি নাম, শুনানিতে ডাকা হবে ১৫,১৪৯ জন ভোটার
ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের তথ্য প্রকাশ্যে এসেছে। জেলায় মোট ৫২,৭৮৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে ২৫,৮২৫ জন মৃত ভোটার বলে চিহ্নিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টরেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে ১৫,১৪৯ জনকে শুনানির জন্য ডাকা হবে।