ইটাহার: গোপন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে এক বধূকে ব্ল্যাকমেইল, মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ ইটাহারের একটি গ্রামে, গ্রেপ্তার এক
অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে এক বধূকে শারিরীক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক ব্যক্তি। এমনকি বধূকে মারধর করে এবং হত্যা করার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম পাঞ্জানূর আলম। আগেও ওই বধূকে কুপ্রস্তাব দিত অভিযুক্ত ব্যক্তি বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের একটি গ্রামে। জানা গিয়েছে, বধূর স্বামী পরিযায়ী শ্রমিকের কাজে ভীন রাজ্যে থাকেন।