রায়গঞ্জ: রক্তের বন্ধনে মানবতার বার্তা, DYFI-এর প্রতিষ্ঠা দিবসে রায়গঞ্জে স্বেচ্ছায় রক্তদান শিবির
রায়গঞ্জে DYFI-এর ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সুপার মার্কেটের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাগৃহে অনুষ্ঠিত শিবিরে সংগঠনের সদস্য ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদাতাদের শংসাপত্র ও স্মারক প্রদান করা হয়। জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানান, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। সমাজের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।