রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এ মাইন্ড মন্ত্র আর্যভট্ট অ্যাবাকাস কিড জি মেমারির উদ্যোগে অ্যানুয়াল মিট ২০২৬ এর আয়োজন করা হলো। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রায় পাঁচশো ছাত্র-ছাত্রী সহ অভিভাবক ও অভিভাবিকা অংশগ্রহণ করেন। এদিন সারাদিনব্যাপী ক্যুইজ, ড্রয়িং, স্পিড রাইটিং, গোল্ডেন টেস্ট, হ্যান্ডরাইটিং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।