রায়গঞ্জ: আইএসসিতে ৯৯.৫ শতাংশ নম্বর, রায়গঞ্জের ঐশীর সাফল্যে গর্বিত সেন্ট জেভিয়ার্স
রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী ঐশী সেন আইএসসি পরীক্ষায় হিউম্যানিটি বিভাগে ৯৯.৫ শতাংশ নম্বর পেয়ে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। পলিটিক্যাল সায়েন্স ও জিওগ্রাফিতে ১০০ নম্বর পেয়েছে সে। ভবিষ্যতে অধ্যাপিকা বা পলিসি মেকিং ক্ষেত্রে কাজ করার ইচ্ছা রয়েছে ঐশীর। নিজের এই সাফল্যের পেছনে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও গৃহশিক্ষকদের অবদান উল্লেখ করেছে সে। পড়াশোনার পাশাপাশি নাচ, গান ও কবিতা লেখাতেও সমানভাবে আগ্রহী ঐশী।