রায়গঞ্জ: বোগ্রাম বর্মন পাড়ায় গেরুয়া শিবিরে ধাক্কা, একাধিক পরিবার যোগ দিল তৃণমূলে
রায়গঞ্জ বিধানসভার কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বোগ্রাম বর্মন পাড়ায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল একাধিক পরিবার। বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তাঁরা। পরে সামাজিক মাধ্যমে বিষয়টি জানান কৃষ্ণ কল্যাণী। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, উন্নয়ন ও জনসংযোগের ফলেই মানুষের সমর্থন বাড়ছে।