রায়গঞ্জ: রায়গঞ্জের DCRC র কাজ পরিদর্শন করলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক বিবেক কুমার
রায়গঞ্জের DCRC র কাজ পরিদর্শন করলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক বিবেক কুমার। বুধবার দুপুরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে দেখা যায় DCRC র সমস্ত কাজ পরিদর্শন করেন তিনি। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের DCRC থেকে জেলার ৫ টি বিধানসভার DCRC ব্যবস্থা পরিচালনা হচ্ছে। করনদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং ইটাহার বিধানসভার ভোটকর্মীরা এই DCRC থেকে ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম নিয়ে বুথে বুথে পৌঁছে যাবেন বলে জানা গেছে।