রায়গঞ্জ: পয়লা বৈশাখের বাজারে যাওয়ার পথে মরণফাঁদ! ইটাহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ৫
ইটাহারে পয়লা বৈশাখের বাজার করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি, গুরুতর জখম আরও পাঁচজন। সোমবার বিকেলে ১২ নম্বর জাতীয় সড়কে টোটো ও যাত্রীবাহী একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল সুত্রে জানা গেছে, মৃতদের নাম সনাতন সরকার (৪৫) ও সন্তোষ বসাক (৪০), দুজনেই ইটাহার থানার চাভোট গ্রামের বাসিন্দা। গুরুতর জখম পাঁচজনকে শল্য বিভাগে ভর্তি করা হয়েছে