বরাবাজার: ভাগাবাঁধ অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার সারলেন বান্দোয়ান বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী সিতেন মান্ডি
গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নিবিড় জনসংযোগে নেমেছে বান্দোয়ান বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী সিতেন মান্ডি। শুক্রবার সারাদিন ধরে ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সারলেন নির্বাচনী প্রচার। বাদ্য বাজনা সহকারে এদিন প্রার্থীর সঙ্গে ভোট প্রচারে দুয়ারে দুয়ারে ঘুরলেন জাতীয় কংগ্রেসের বরাবাজার ব্লক কমিটির সভাপতি ভগীরথ মাহাতো সহ জাতীয় কংগ্রেসের একাধিক নেতৃত্ব।