আড়শা: কাটাডি, রাজপতি, নালাকোচা, একাধিক এলাকায় অবৈধ চোলাই বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের।
Arsha, Purulia | Jun 17, 2026 অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল বলরামপুর আবগারি দফতর। বুধবার আড়শা থানার অন্তর্গত কাটাডি, রাজপতি, নালাকোচা, মহুলট্যাঁড়, সিঁন্দুরপুর ও গোবিন্দপুর এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি প্রায় ২,২০০ লিটার চোলাই মদের উপকরণ নষ্ট করা হয়েছে। চোলাই এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে আবগারি দফতর।