মানবাজার ২: প্রবল কালবৈশাখীর দাপট,আঁকরো গ্রামে ভাঙলো মন্দিরের উপরের ফলক
প্রবল কালবৈশাখী দাপটে ভাঙলো মন্দিরের উপরের ফলক।শুক্রবার আনুমানিক বিকেল ৫ টা নাগাদ মানবাজার মহকুমা জুড়ে প্রবল কালবৈশাখীর দাপট শুরু হয়। সেই দাপটে মানবাজার দু নম্বর ব্লকের আঁকরো গ্রামের জট্যাঁশিনি মন্দিরের উপরে থাকা ফলক ভেঙে পড়ে।সাথে প্রবল ঝড় শুরু হয়।গত কয়েকদিন থেকেই জেলা জুড়ে কালবৈশাখীর দাপট দেখা দিয়েছে। কোথাও ভাঙছে গাছ,আবার কোথাও বিদ্যুতের খুঁটি।এবারে ভেঙে পড়লো মন্দিরের উপরের নামের ফলক।যদিও এই ঘটনায় কোন বড়সড়ো ক্ষয়ক্ষতির খবর নেই।