১০ ডিসেম্বর আগরতলায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হতে চলা যোগদান সভা এবং জনসভাকে সফল করার লক্ষ্যে আজ বিকেলে রাইমাভ্যালী বিজেপি মন্ডল-এর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ প্রচার সভা অনুষ্ঠিত হয়। বোয়ালখালী, পুস্পধন পাড়াতে এই সভার আয়োজন করা হয়। প্রচার সভায় ১০ই ডিসেম্বরের সভার গুরুত্ব এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সমির রঞ্জন ত্রিপুরা সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।