বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু'নম্বর ব্লকের বহার হাই স্কুলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনে বিরিয়ানি খাওয়ানো হলো। বিদ্যালয় থেকে জানা গেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এবং শিশু দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজন ছাত্রছাত্রীদের জন্য। প্রত্যেক দিনের মেনু ছাড়া আজ পাতে বিরিয়ানি পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।