চোপড়া: পিছিয়ে থাকা সোনাপুরেই তৃণমূলের শক্তি প্রদর্শন
চোপড়ার সোনাপুরে তৃণমূলের জনজোয়ার। সোমবার বিকেল চারটা নাগাদ চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মী সভা থেকে এমনই ছবি উঠে আসলো, আজ চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিল ও কর্মী সভার আয়োজন করা হয়, এই মিছিল কার্যত জনজোয়ারে পরিণত হয়, বরাবরই দেখা গেছে এই সোনাপুর অঞ্চলে ভোটের নিরিখে তৃণমূলকে পিছিয়ে থাকতে, তবে এবারে এই অঞ্চলের তৃণমূল নেতৃত্বদের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনে এই অঞ্চলের তৃণমূল লিড করবে