মানবাজার ২: বোরোর সিন্দরাইডি গ্রামে নিশংস ভাবে খুন এক যুবক
বোরো থানা এলাকায় এক যুববকে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।পুলিশ সূত্রে জানা যায় বোরো থানার অন্তর্ভুক্ত দিঘী অঞ্চলের সিন্দরাইডি গ্রামের বাসিন্দা রমেশ টুডুকে(২৬) কে বৃহস্পতিবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় তার নিজের বাড়ি থেকে উদ্ধার করে বোরো থানা পুলিশ। পরবর্তীকালে পুলিশ বিকটবর্তী বারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।জানা যায় দেহের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে ওই যুবকের।