মৃতের নাম সালেহিন আলি মল্লিক(৩৬)। হুগলি জেলার খানাকুল থানার মইখণ্ড গ্রামে তাঁর বাড়ি।তিনি বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকায় একটি হোটেলের কর্মী ছিলেন।সোমবার সকালে তিনকোনিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়।তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সোমবার দুপুর সাড়ে তিনটে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুর করেছে