রায়গঞ্জ: ১২ নাম্বার জাতীয় সড়কে একই যায়গায় পর পর দুটো দুর্ঘটনায় মৃত ৩, আহত ৩ ব্যক্তি চাঞ্চল্য রায়গঞ্জের রূপাহারে
রায়গঞ্জের রূপাহারে ১২ নম্বর জাতীয় সড়কে সোমবার সকালে পরপর দু’টি দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ জনের, আহত ৩ জন। প্রথমে ধান বোঝাই একটি লরিকে পাথর বোঝাই ডাম্পার ধাক্কা মারলে আহত হন ডাম্পার চালক মাঞ্জারুল ইসলাম। পরে উদ্ধারকাজ শেষে ফেরার পথে একটি অ্যাম্বুলেন্সকে ট্রেলার ধাক্কা দিলে মৃত্যু হয় উদ্ধারকর্মী সুবল সরকারসহ দুই জনের। আহতদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।