জনশিক্ষা প্রসার দপ্তরের কল্যাণ আবাস সমূহের ছাত্র-ছাত্রীদের আঞ্চলিক সংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো মেদিনীপুরে। মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতিসদনে এই আয়োজন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই উপলক্ষে রবিবার সকালে মেদিনীপুর শহরের রিংরোডে একটি সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন হয়। দিনভর সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।