বলরামপুর: রাধানাম সংকীর্তনের সূচনায় ঘট কলশ শোভা যাত্রার আয়োজন নেকড়ে গ্রামে
তিন দিন ব্যাপী অখণ্ড রাধা নাম সংকীর্তন অনুষ্ঠানের সূচনা উপলক্ষে রবিবার দুপুর একটা নাগাদ এক বর্ণাঢ্য ঘটকলস শোভাযাত্রা আয়োজিত হল বলরামপুরের নেকড়ে গ্রামে।শোভা যাত্রায় শামিল হয়ে গ্রামের পার্শবর্তী পুকুর থেকে জল পূর্ণ ঘট মাথায় গ্রামের হরি মন্দির প্রাঙ্গনে পৌঁছায়। সেখানে জল পূর্ণ ঘট স্থাপন করে শুরু হয় পূজা-আর্চা।আগামীকাল সোমবার সকাল থেকে শুরু হবে তিন দিন ব্যাপী রাধা নাম সংকীর্তন অনুষ্ঠান।