শনিবার বিকেলে নয়াগ্রাম ব্লকের পাঁচকাহানিয়া এলাকায় পথ দূঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হোন এক বাইক আরোহী। গুরুতর আহত বাইক আরোহীর নাম তপন মান্না। বাড়ি নয়াগ্রাম থানা এলাকায়।স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে । এলাকায় ব্যাপক চাঞ্চল্য।