গোয়ালপোখর ১: বাংলা-বিহার সীমান্তে গাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে
বাংলা-বিহার সীমান্তে গাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। বিধানসভা নির্বাচনের আবহে উত্তর দিনাজপুর জেলার বাংলা-বিহার সীমান্তে গাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এই টাকা উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত নাকা তল্লাশি চলাকালীন একটি সন্দেহজনক গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালাতেই নগ