রবিবার দিন সিউড়ির মসজিদ মোড় এর কাছে দুই মহিলা পুলিশ কর্মী আগুনে পুড়ে গুরু তারা আহত হয়। স্থানীয় পুলিশ কর্মীদের তৎপরতায় আহত দুজনকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনা সূত্রে জানা গেছে সিউড়ির বিবেকানন্দ ক্লাবের প্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রায় আগুন নিয়ে খেলা দেখানোর সময় ঘটনাটি ঘটে।