মানবাজার ১: নীলের পুজো উপলক্ষে বুধপুর মন্দিরে গিয়ে আগুনের শিখায় অগ্নিদগ্ধ হলেন এক মহিলা
নীলের পুজো উপলক্ষে শিব মন্দিরে পুজো দিতে গিয়ে প্রদীপের শিখা কাপড়ে লেগে অগ্নিদগ্ধ হলেন এক মহিলা।সোমবার আনুমানিক বিকেল ৪ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার-১ নং ব্লকের বারমেস্যা রামনগর অঞ্চলের বুধপুর শিব মন্দিরে।জানা যায় গোপালনগর অঞ্চলের জামগড়িয়া গ্রামের বাসিন্দা মৌমিতা মাঝি তার স্বামীর সাথে বুধপুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।পুজো শেষ করে বাইরে ধূপ চালানোর সময় আচমকায় তার শাড়িতে প্রদীপের শিখা লেগে আগুন লেগে যায়।চিৎকার চেঁচামেচিতে পাশের লোকজন ছুটে আসেন।