নবী দিবস উপলক্ষে ধর্মীয় জলসা অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের বেলপুর গ্রামে। বুধবার সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বেলপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসায় এই জলসা অনুষ্ঠিত হয়। জলসায় বক্তব্য রাখেন পীরজাদা মোস্তাকিন সিদ্দিকী, মাহফুজ উল্লাহ সহ অন্যান্যরা। এদিন কোরআন হাদিসের আলোকে কিভাবে চলতে হবে তার ব্যাখ্যা করেন মোস্তাকিম সিদ্দিকী।