রঘুনাথপুর ১: রঘুনাথপুরের নির্মীয়মাণ বুন্দলা সেতুর সামনে পূর্ত দফতরের যোগ দিবস পালন,উপস্থিত প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরি
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের উদ্যোগে মঙ্গলবার একটি বিশেষ যোগা আসনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ধারে রঘুনাথপুর থানার অন্তর্গত নির্মীয়মাণ বুন্দলা সেতুর পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ত দফতরের প্রতিমন্ত্রী তথা পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি।এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের একাধিক আধিকারিক ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।