রায়গঞ্জ: ফাঁকা বাড়িতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার, রায়গঞ্জে ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের পাড়ার পুকুর এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কানাইলাল রায় (৫৬)। পরিবারের দাবি, শনিবার দুপুরে ফাঁকা বাড়িতে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান পরিজনেরা। দ্রুত তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।