মানবাজার ১: রাধামাধবপুর মোড় এলাকায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো মানবাজার থানার পুলিশ।বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় মানবাজার থানার ভালুবাসা গ্রাম পঞ্চায়েতের রাধামাধবপুর মোড় এলাকায় একটি গাছে এক যুববকে গলায় ওরনার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষজন।পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবকের নাম রসময় হাঁসদা।বাড়ি বোরো থানার বসন্তপুর গ্রামের।