বরাবাজার: বিশ্ব যোগা দিবসে বরাবাজার থানার আয়োজনে আয়োজিত হলো যোগাভ্যাস
বিশ্ব যোগা দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে সারা দেশজুড়েও ২১ শে জুন পালিত হলো যোগাভ্যাসের মাধ্যমে এই বিশেষ দিনটি। সরকারি এবং বেসরকারিভাবে ও বরাবাজার ব্লক এলাকার বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ছটার সময় বরাবাজার থানা চত্বরেও বরাবাজার থানার আয়োজনে আয়োজিত হলো যোগাভ্যাস। অংশগ্রহণ করলেন থানার আধিকারিক সহ সমস্ত পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার্সরা।