মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের।বৃহস্পতিবার রাত্রি ৯.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানার জামদা,বাঘখুন্দি,ধানাড়া,পেদ্দা,বালিদুমি এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ৩৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৪ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।