বরাবাজার: এবারে নির্বাচন খুব শান্তিপূর্ণ, বরাবাজার গার্লস স্কুল ভোট গ্রহণ কেন্দ্র থেকে বললেন জেলা মহিলা তৃণমূল কনভেনার
২০২৬ এ নির্বাচন খুব শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, বরাবাজার গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনার সুমিতা সিংহ মল্ল, এদিন দুপুর নাগাদ তিনি ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ চলছে এমনটাই বলেন।