হাড়োয়া ব্লকের রাধানগর এলাকায় রাধানগর কলাবাগান মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে বুধবার অনুষ্ঠিত হল ৩২ তম বার্ষিকী বাৎসরিক মহান ঈসালে সওয়াব।এদিন বিকেল চারটে নাগাদ ঈসালে সওয়াবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন ভাইজান তথা ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাতের কর্নধার মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কোরায়েশী, এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিকী আল কোরায়েশী,কারীমুল্লাহ জেহদী সহ অন্যান্যরা।