মানবাজার ১: দোলদেড়িয়া গ্রামের কাছে বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী
বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী।বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত দোলদেড়িয়া গ্রামের কাছে।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে মানবাজার থানার পুলিশ মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আহত ওই ব্যক্তির নাম সুকান্ত টুডু বাড়ি ডুংরী গোড়া গ্রামে। প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তির মাথায় আঘাত থাকায় তাকে চিকিৎসক বাঁকুড়া স্থানান্তরিত করে।