আসন্ন 2026 এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা। শুক্রবার রাতে রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের নির্দেশে রানীনগর 1 ব্লক হেরামপুর অঞ্চলের বাবলাবোনা 150 নাম্বার বুথে কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা করা হয়। চায়ের আড্ডায় এবং কিছু আলোচনার মুহূর্ত ছবি তুলে ধরা হয়। সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী এবং মজবুত করা যায় সেইসব বিষয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়।