রঘুনাথপুর ১: ভোটের ফলাফল ঘোষণার আগেই রঘুনাথপুরে বিজেপির কর্মী সমর্থকদের আবীর খেলে উল্লাস
ফলাফল ঘোষণার আগেই উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। রঘুনাথপুর শহরের রঘুনাথপুর কলেজের বাইরে ভোট গণনা কেন্দ্রের একশো মিটারের দূরে দেখা গেল গেরুয়া আবির খেলায় মাতোয়ারা হতে দলীয় কর্মীদের।যেন আগাম জয়ের উদযাপন শুরু হয়ে গিয়েছে। কোথাও ঢাক-ঢোল, ডিজে বাজিয়ে কোথাও আবার আবির উড়িয়ে চলছে আনন্দ উৎসব।