পুরুলিয়া ২: তীব্র গরমে সুস্থ থাকার পরামর্শ দেবেন মাহাত মেডিকেল কলেজের এমএসভিপি-র, রইল জরুরি গাইডলাইন
মে মাসের চড়চড় করে বাড়ছে পারদ। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল পুরুলিয়াসহ দক্ষিণবঙ্গের জনজীবন। তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অসহ্য পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুস্থ রাখতে এবং হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাতে বিশেষ জরুরি বার্তা দিলেন পুরুলিয়ার দেবেন মাহাত গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি (MSVP) ড. সুকমল বিষয়ি।