পুরাতন মালদা পৌর এলাকায় রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার কাজের সূচনা করা হল। শনিবার বিকেল প্রায় তিনটে নাগাদ এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা চৌধূরী গাঙ্গুলী। তিনি বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে পুর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা বাড়বে। রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা খুশি প্রকাশ করেছেন।