পশ্চিমবঙ্গ সরকারের একটি বৃহৎ গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তা নির্মাণ ও উন্নয়ন প্রকল্প হলো 'পথশ্রী-রাস্তাশ্রী ৪' প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ২০,০০০ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি, সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হবে, যার জন্য প্রায় ৮,৪৮৭কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।