পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফ আই আর দায়ের করলেন রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার বিকেল তিনটে নাগাদ দেগঙ্গা থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে বনগাঁর পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সেই বিক্ষোভে অংশ নিয়ে বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন শরীফ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল বলে